তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায়
ঢাকা প্রতিনিধি : দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। মঙ্গলবার রাতে তিনি ইন্দোনেশিয়া থেকে ঢাকায় পৌঁছান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রাত ৭টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় আসেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এছাড়া ঢাকার তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন চাভুসওগ্লু। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

Post a Comment